Wednesday, 15 July 2026

ইস্ট কলকাতা কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন


রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা : গত ৩০ শে মে শনিবার মানিক্যমঞ্চে অনুষ্ঠিত হলো ইস্ট কলকাতা কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন। ঠিক সাড়ে ছটায় দুই কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শুরু হল অনুষ্ঠান।  সংস্থার সম্পাদক রঞ্জিতা মুখার্জি সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন এবং স্বাগত সম্ভাষণ জানালেন।  সকলের প্রিয়, প্রবীণ সদস্য উৎপল ঘোষ দুটি কবিতা আবৃত্তি করে শোনালেন, চুমকি সুলতা মুখার্জি একটি রবীন্দ্র সংগীত একটি নজরুল গীতি পরিবেশন করলেন।

সান্ত্বনা হাজরার কন্ঠে রবীন্দ্রকবিতা আবৃত্তির পর  দীপায়ন সাহা রবীন্দ্রসংগীত ও নজরুলগীতিতে সকলকে মুগ্ধ করলেন। এরপর শান্তা ঘোষ ও সুরজিৎ আচার্য মিত্রের পরিচালনায় ইকয়ারের শিল্পীরা সমাবেত কন্ঠে পাঁচটি সংগীত পরিবেশন করলেন। লোপামুদ্রা সরকারের আবৃত্তি ও রঞ্জিতা মুখার্জির সংগীত পরিবেশন উপস্থিত দর্শকদের মুগ্ধতায় ভরিয়ে তোলে। রবীন্দ্রনাথের ছোটগল্প তোতাকাহিনী অসাধারণ মুন্সিয়ানায় পাঠ করেন বিবেকানন্দ ঘোষ। শান্তা নন্দীর অপূর্ব নৃত্য পরিবেশন এবং সুরজিৎ আচার্য মিত্র ও অজন্তা কুন্ডু পরিবেশিত একক সংগীত, অনুষ্ঠানকে উচ্চমাত্রা এনে দিয়েছিল। আবৃত্তি পরিবেশন করেন কাকলি রায় ও মধুমিতা মোদক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহুয়া চৌধুরীর রচনায় ধনঞ্জয় আঢ্যর নির্দেশনায় গানে কবিতায় অভিনয়ে একটি সুচারু আলেখ্য অনুষ্ঠান পরিবেশিত হল 'রবি মানসে নারী'। অংশ নিলেন উৎপল ঘোষ, শিবশঙ্কর দাস, কাশীনাথ কোলে, সোমা লস্কর, মিতালী দাস, সংঘমিত্রা ব্যানার্জি গোপা গাঙ্গুলী ও মানসী ব্যানার্জি। অনুষ্ঠানটি দর্শকদের উচ্চ প্রশংসা লাভ করে। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও নির্মাণে ছিলেন ধনঞ্জয় আঢ্য ও সঞ্চালনায় মধুমিতা মোদক।



দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস

রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, দত্তপুকুর : গত ৬ই সেপ্টেম্বর রবিবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো "দৃষ্টি...