Monday, 27 July 2026

বাংলা নাট্য সমাজের প্রযোজনা, 'অভিমানে চলে যেও না'

রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা , দমদম : ২৪ শে জুলাই ২৬, শুক্রবার দমদম নাগেরবাজারের The Apex প্রেক্ষাগৃহে বাংলা নাট্য সমাজ তাদের নতুন প্রযোজনা 'অভিমানে চলে যেও না' সফলভাবে মঞ্চস্থ করল। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন সাগ্নিক মৈত্র।

বর্তমান সময়ে যেখানে অধিকাংশ নাট্যদল অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত অভিনেতাদের নিয়েই প্রযোজনা গড়ে তুলতে আগ্রহী, সেখানে বাংলা নাট্য সমাজ এক ভিন্ন ভাবনার পরিচয় দিয়েছে। একঝাঁক একেবারে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের, যাদের অনেকেরই এটি ছিল প্রথম মঞ্চাভিনয়, তাদের নিয়েই এই প্রযোজনা নির্মাণ করা হয়।

নতুন শিল্পীদের নিয়ে কাজ করার চ্যালেঞ্জ সত্ত্বেও নাটকটি সফলভাবে মঞ্চস্থ হয়। অভিনয়ের আন্তরিকতা, দলগত সমন্বয় এবং মঞ্চ উপস্থাপনা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত দর্শকমণ্ডলী নতুন শিল্পীদের প্রচেষ্টা ও আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করেন।

নাট্যদলের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নাট্য সমাজ বরাবরই নতুন প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে। সেই ভাবনা থেকেই অভিজ্ঞ শিল্পীদের পাশাপাশি নবাগতদের হাতে মঞ্চের দায়িত্ব তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন শিল্পীদের অভিনয় নিয়ে আলাদা করে বিচার করার চেয়ে তাদের আন্তরিক প্রচেষ্টা এবং প্রথম মঞ্চেই নিজেদের সেরাটা তুলে ধরার মানসিকতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন দর্শক ও নাট্যপ্রেমীরা। প্রথম প্রযোজনাতেই তাঁদের এই আত্মবিশ্বাস আগামী দিনে আরও পরিণত অভিনয়ের ইঙ্গিত বহন করছে বলেই মনে করছেন উপস্থিত নাট্যপ্রেমীরা।

দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস

রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, দত্তপুকুর : গত ৬ই সেপ্টেম্বর রবিবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো "দৃষ্টি...