Friday, 12 June 2026

সূচনা নাট্যদল বগুলার আয়োজনে নাট্য কর্মশালা


রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, বগুলা : সম্প্রীতি ৩০ শে মে ২০২৬ এ হয়ে গেল বগুলা সরোজ মুখার্জি স্মৃতি ভবনে সূচনা নাট্যদল বগুলা আয়োজনে নাট্য কর্মশালা । সূচনা নাট্যদল বগুলা দীর্ঘদিন ধরে নিয়মিত নাট্যচর্চা করে চলেছেন এবং নাবাগত শিক্ষার্থীদের জন্য বছরে অন্তত ৩/৪ টে নাট্য কর্মশালা আয়োজন করে। সম্প্রীতি এমনই একটি নাট্য কর্মশালা আয়োজন করেন। প্রশিক্ষক হিসাবে ছিলেন এই প্রজন্মের একজন অত্যন্ত বলিষ্ঠ অভিনেতা রাজু ধর। তার সঙ্গে গোটা দিন কাটায় শিক্ষার্থীরা। এবারের নাট্য কর্মশালায় অংশগ্রহণ করেছেন যে সমস্ত দলের শিক্ষার্থীরা- হাওড়া অনু্যুগ, কৃষ্ণনগর সিঞ্চন, রাণাঘাট সৃজক, নবদ্বীপ কর্তব্য, নৈহাটি রঙ্গসেনা ও বগুলা সূচনা। এছাড়াও হলদিপাড়া  NSCPB হাইস্কুল থেকেও কিছু শিক্ষার্থী যোগ দিয়েছেন এই কর্মশালায়। একজন অভিনেতার প্রাথমিক চর্চা ও প্রয়োজনীয় চর্চা কি হতে পারে সেই বিষয়ে পূঙ্খানুপুঙ্খ ক্লাস চলেছে সারাদিন।


দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপি এক অভিনব নাট্য কর্মশালা

রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, দত্তপুকুর : সম্প্রতি দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে 'দৃষ্টি'র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র শিল্পশালায় আয়োজিত হল ৩ দিন ব্যাপি এক অভিনব নাট্য কর্মশালা। গত ৫ই জুন, শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসের দিন কর্মশালায় অংশগ্রহণকারী শিশু ও তাদের অবিভাবকদের উপস্থিতিতে বৃক্ষরোপণের মাধ্যমে এবারের এই নাট্য কর্মশালাটি শুরু হয় এবং কর্মশালাটি চলে গত ৭ই জুন, রবিবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রায় ৫০ জন বিভিন্ন বয়সের শিশুদের অংশগ্রহণে মুখরিত ছিল 'দৃষ্টি'র শিল্পশালা। এই কর্মশালায় নাটকের বিভিন্ন কারিগরি দিক গুলি শিশুদের সামনে তুলে ধরা হয়। এবারের এই নাট্য কর্মশালাতে আমন্ত্রিত প্রশিক্ষক হিসেবে ছিলেন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের কর্ণধার মাননীয় শ্রী ধীরাজ হওলাদার মহাশয়। এছাড়াও সহযোগী হিসেবে ছিলেন অদ্রীশ রায়, সুকান্ত পাল, ঐশী ভট্টাচার্য্য, অহনা দাস, গার্গী ভট্টাচার্য্য সহ দলের অন্যান্য নাট্যকর্মীরা। 

এধরণের নাট্য কর্মশালার আয়োজন দত্তপুকুর "দৃষ্টি" এর আগেও বহুবার করেছে এবং সকলেই এই সংস্কৃতিমূলক কাজকে সাধুবাদ জানিয়েছেন, বিশেষ করে কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের অবিভাবকেরা দত্তপুকুর দৃষ্টির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন, তাঁদের মতে পড়াশোনার সাথে সাথে এইরকমের নাট্যচর্চা তাঁদের সন্তানদের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাবে। 

নাট্য কর্মশালার শেষ দিন অর্থাৎ রবিবার দত্তপুকুর 'দৃষ্টি'র পক্ষ থেকে কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এবং এর সাথেই দত্তপুকুর দৃষ্টির কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য মহাশয় ঘোষণা করেন যে আগামী জুলাই মাস থেকে 'দৃষ্টি'র তত্ত্বাবধানে একটি নিয়মিত নৃত্য প্রশিক্ষণের আয়োজন তাঁরা করছেন এবং এই মর্মে সকল উৎসাহী ও আগ্রহী শিল্পপ্রেমী মানুষদের তিনি 'দৃষ্টি'র সাথে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।





Thursday, 11 June 2026

পাঁচথুপি উদয়ন এর আয়োজনে বিদ্যালয়ভিত্তিক নাট্য কর্মশালা


 রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা,পাঁচথুপি : পাঁচথুপি উদয়ন এর আয়োজনে পাঁচথুপি প্রাথমিক বালিকা বিদ্যালয় ১০ই জুন ২০২৬ শিশু নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই শিশু নাট্যকর্মশালায় উক্ত বিদ্যালয়ের ২৪ জন ছাত্রী অংশগ্রহণ করে। পাঁচথুপি উদয়নের পক্ষে কর্মশালাটি পরিচালনা করেন মাধবেন্দ্র সিনহা, দেবর্ষি ঘোষ, উজ্জ্বল সাহা। পাঁচথুপি উদয়ন এর পক্ষে পক্ষে উপস্থিত ছিলেন সুজয় দাস বিশ্বজিৎ দত্ত। প্রলয় ঘোষ এবং সম্পদ ঘোষ। কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় এবং দক্ষতার সঙ্গে তারা সমস্ত নির্দেশ পালন করে।  ভবিষ্যতে এই নাট্যকর্মশালা আয়োজন করার প্রতিশ্রুতি দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কর্মশালাটি একটি সার্থক রূপ পায়।

আসছে কথন স্টুডিও থিয়েটার নিবেদিত সামিম হোসেন-এর গল্প ও স্ক্রিপ্টে প্রেমাঙ্কুর ভট্টাচার্য্য নির্দেশিত নাটক...........??????????

কথন স্টুডিও থিয়েটার নিবেদিত 
 নির্দেশনা - প্রেমাঙ্কুর ভট্টাচার্য্য 
গল্প ও স্ক্রিপ্ট - সামিম হোসেন

গল্পটা অনেকটা এই রকম....... 
একই ক্লাসের এক অদৃশ্য প্রেমিকের পাঠানো সাদা কাগজের চিরকুট এবং মায়ের হলুদ শাড়ির প্রশংসা মেয়েটির মনে গভীর দোলা দেয়।কলেজ ট্রিপে দেখার শর্ত থাকলেও আকস্মিক অসুস্থতার কারণে প্রথম দেখার সুযোগটি হাতছাড়া হয়ে যায়।এক বছর পর যখন মেয়েটি গুরুতর অসুস্থ এবং মাথার অপারেশনের মুখোমুখি, তখন মৃত্যুভয়কে জয় করে বেঁচে থাকার একমাত্র শক্তি হয়ে ওঠে সেই অচেনা মানুষটি। অপারেশনের ঠিক আগে অবয়বহীন সেই ভালোবাসার কাছেই মেয়েটি সঁপে দেয় তার জীবনের প্রথম এবং শেষ স্বীকারোক্তি—"আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি।" কিন্তু তারপর....


তারপরের জন্য নাটক দেখুন... স্থান কাল পাত্র সব আগামীতে জানা যাবে...।

Monday, 8 June 2026

চন্দননগর স্বপ্ননীড়ের বার্ষিক নাট্য উৎসব - গ্রীষ্মকালীন পর্ব

নিজস্ব সংবাদদাতা :  স্বপ্ননীড় এর আয়োজনে গত ২৩ শে মে চন্দননগর শক্তি সংঘ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বার্ষিক নাট্য উৎসবের গ্রীষ্মকালীন পর্ব । এই উৎসবে একদিনে মোট পাঁচটি স্বল্প দৈর্ঘ্যের নাটক ছিল। বাগানবাড়ি ড্রামাটিক ক্লাব এর আজকের অভিমুন্য, সোদপুর অন্তরদীপন সোসাইটির বিষকন্যা, কাঁকিনাড়া শিল্পাঙ্গন প্রযোজিত আমার আমি, ব্যান্ডেল নান্দনিক এর দমদমা দম এবং রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের সময়।


এই উৎসব প্রসঙ্গে চন্দননগর স্বপ্ননীড় এর নির্দেশক শ্রীরূপ শেঠ জানান সব সময়ই তাদের উদ্দেশ্য থাকে  ভালো নাটক নির্বাচন করে এনে দর্শকদের সামনে উপস্থাপনা করা। এই পর্বেও তার ব্যতিক্রম ঘটেনি। এই উৎসব প্রসঙ্গে উনি বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ভারত সরকার সংস্কৃতি মন্ত্রক কে।



দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস

রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, দত্তপুকুর : গত ৬ই সেপ্টেম্বর রবিবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো "দৃষ্টি...