নিজস্ব সংবাদদাতা : স্বপ্ননীড় এর আয়োজনে গত ২৩ শে মে চন্দননগর শক্তি সংঘ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বার্ষিক নাট্য উৎসবের গ্রীষ্মকালীন পর্ব । এই উৎসবে একদিনে মোট পাঁচটি স্বল্প দৈর্ঘ্যের নাটক ছিল। বাগানবাড়ি ড্রামাটিক ক্লাব এর আজকের অভিমুন্য, সোদপুর অন্তরদীপন সোসাইটির বিষকন্যা, কাঁকিনাড়া শিল্পাঙ্গন প্রযোজিত আমার আমি, ব্যান্ডেল নান্দনিক এর দমদমা দম এবং রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের সময়।
এই উৎসব প্রসঙ্গে চন্দননগর স্বপ্ননীড় এর নির্দেশক শ্রীরূপ শেঠ জানান সব সময়ই তাদের উদ্দেশ্য থাকে ভালো নাটক নির্বাচন করে এনে দর্শকদের সামনে উপস্থাপনা করা। এই পর্বেও তার ব্যতিক্রম ঘটেনি। এই উৎসব প্রসঙ্গে উনি বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ভারত সরকার সংস্কৃতি মন্ত্রক কে।



