নিজস্ব সংবাদদাতা , থিয়েটার মগজ পত্রিকা, খড়দহ : মূকাভিনয় শিল্পকে নাট্য অনুশীলনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে বিখ্যাত মূকাভিনেতা বৈদ্যনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে খড়দহ আহিরি নাট্যসংস্থার রিহার্সাল রুমে ১৭ ও ১৮ জুন ২০২৬, শুক্র ও শনিবার দুদিন ব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল খড়দহ আহিরি নাট্য সংস্থার উদ্যোগে ও আয়োজনে। সংস্থার সম্পাদক ও বিশিষ্ট নাট্যকর্মীরা কর্মশালার উদ্বোধন করেন। এদিন বৈদ্যনাথ চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট আন্তর্জাতিক পর্বতারোহী করুণা প্রসাদ মিত্র। দুই বিশিষ্ট ব্যক্তিকে স্মারক প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। কর্মশালায় মূকাভিনয়ের মৌলিক কৌশল, শরীরী ভাষা, অভিব্যক্তি ও দর্শকের সঙ্গে সংযোগের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বৈদ্যনাথ চক্রবর্তী মঞ্চে নীরবতার শক্তি ও চরিত্র নির্মাণ নিয়ে বিশদ আলোচনা করেন। কর্মশালার শেষ দিনে একটি সংক্ষিপ্ত প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে প্রশিক্ষণার্থীরা তাঁদের শেখা কৌশল মঞ্চে উপস্থাপন করেন। উপস্থিত দর্শক ও নাট্যব্যক্তিত্বরা সকলের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানের সমাপ্তি পর্বে সকল অংশগ্রহণকারীকে সংস্থার পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হয়। শংসাপত্র প্রদান করেন বৈদ্যনাথ চক্রবর্তী সহ সংস্থার অন্যান্য বিশিষ্টজনেরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণ শিল্পীদের জন্য এ ধরনের কর্মশালা চলবে।
Monday, 24 August 2026
Sunday, 23 August 2026
গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার দুই দিনের স্কুল নাট্য কর্মশালা
রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, গোবরডাঙ্গা : নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম তরুণ নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার উদ্যোগে গত ২১ ও ২২ আগস্ট গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী ও রাজ্য সরকারের হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত গোবরডাঙ্গা খাঁটুরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বিদ্যালয়ভিত্তিক নাট্য কর্মশালা ২০২৬। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায়, সংস্কৃতি বিভাগের শিক্ষক নিশিকান্ত বিশ্বাস এবং উত্তর ২৪ পরগনা সংস্কার ভারতীর সভানেত্রী শাস্বতী নাথ। প্রদীপ প্রজ্জ্বলন, দ্বীপমন্ত্র পাঠ ও ভারতমাতার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উত্তর ২৪ পরগনা সংস্কার ভারতীর সংগীত বিভাগের শিল্পীরা পরিবেশন করেন দ্বীপমন্ত্র ও ‘বন্দেমাতরম’।
অতিথিদের বক্তব্যে বিদ্যালয়ের ঐতিহ্য, ভারতীয় সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। দুই দিনের এই কর্মশালায় শিক্ষার্থীদের শারীরিক ব্যায়ামের পাশাপাশি আঙ্গিক ও বাচিক অভিনয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও মঞ্চে উপস্থাপনা, সংলাপ পরিবেশন, শরীরী ভাষার যথাযথ ব্যবহার এবং দলগত নাট্যচর্চার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমগ্র কর্মশালা পরিচালনা করেন গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার অভিনেতা ও পরিচালক দীপাঙ্ক দেবনাথ। সহযোগিতায় ছিলেন সংস্থার সদস্য সম্প্রীত দাস, শুভময় মুখার্জী, সুব্রত মণ্ডল ও সৌম্য বিশ্বাস। কর্মশালা প্রসঙ্গে দীপাঙ্ক দেবনাথ বলেন, “আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তাই বিদ্যালয়ের প্রতি আমার আবেগ ও দায়বদ্ধতা দুটোই রয়েছে। নাটক শুধু অভিনয়ের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব বিকাশ, শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, দলগত চেতনা এবং ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলে। বর্তমান প্রজন্মকে বইয়ের পাশাপাশি সংস্কৃতি ও নাট্যচর্চার সঙ্গে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই ধরনের বিদ্যালয়ভিত্তিক নাট্য কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে।” শেষ দিনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। শান্তিমন্ত্র পাঠের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় আকাঙ্ক্ষার এই দুই দিনব্যাপী বিদ্যালয়ভিত্তিক নাট্য কর্মশালা।
দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস
রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, দত্তপুকুর : গত ৬ই সেপ্টেম্বর রবিবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো "দৃষ্টি...
-
রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, ঠাকুরপুকুর : রাজাসাজা নাট্যসংস্থা ১৯৯৩ সালের ২২শে সেপ্টেম্বর স্থাপিত হয় এবং শীলপাড়া যুবক সংঘ ক্লাবের স্থা...
-
রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা , দমদম : ২৪ শে জুলাই ২৬, শুক্রবার দমদম নাগেরবাজারের The Apex প্রেক্ষাগৃহে বাংলা নাট্য সমাজ তাদের নতুন প্রযোজনা...
-
রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা : ১লা বৈশাখ ১৪৩৩ ইংরেজির ১৫ই এপ্রিল ২০২৬, বুধবার, "আলোর পাখি-দত্তপুকুর" নাট্য সংস্থা ২৫ বছরে পা রা...
-
রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা : ইস্ট কলকাতা কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে ২৭ শে মার্চ সাড়ম্বরে বিশ্বনাট্য দিবস উদযাপিত হল শ্রীভূমির মানি...
-
Raja Dey, Saithiya : সাঁইথিয়া ওয়েকআপ নাট্যদলের আয়োজনে ২৮ মার্চ থেকে ১ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল "নমামি ভারত – জাতীয় ন...
-
রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা : গত ৩০ শে মে শনিবার মানিক্যমঞ্চে অনুষ্ঠিত হলো ইস্ট কলকাতা কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে রবীন্দ্র নজরুল জন্মজ...
-
কথন স্টুডিও থিয়েটার নিবেদিত নির্দেশনা - প্রেমাঙ্কুর ভট্টাচার্য্য গল্প ও স্ক্রিপ্ট - সামিম হোসেন গল্পটা অনেকটা এই রকম....... একই ক্লাসের ...


