Monday, 6 April 2026

২২ তম পাঁচথুপী উদয়ন নাট্য উৎসব ২০২৬


Puja Kundu, Panchthupi : গত ৭- ৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হলো ২২ তম পাঁচথুপী উদয়ন নাট্য উৎসব ২০২৬। (একটি সমসাময়িক নাট্যের উৎসব) ৭ ই মার্চ প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের শুভ সূচনা করেন নাট্যকার, নাট্যনির্দেশক, অভিনেতা ও কবি শ্রী মলয় ঘোষ, উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী কেশবচন্দ্র সাহা এবং উপস্থিত ছিলেন পাঁচথুপি উদয়ন এর অন্যতম শুভাকাঙ্ক্ষী ও বড়ঞা বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রতিমা রজক। উদ্বোধনী ভাষণে শ্রী মলয় ঘোষ বর্তমান জটিল অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে নাট্য নির্মাণ, প্রযোজনা এবং ওই সংক্রান্ত খরচ বহন করে এই ধরনের প্রত্যন্ত এলাকায় নাট্য উৎসবের আয়োজন করা যে কি দুঃসাধ্য কাজ সে কথা তিনি মনে প্রাণে অনুধাবন করেন ও এলাকার মানুষকে উদয়নের জন্য আর্থিক ও অন্যান্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন। লোক শিক্ষা ও চেতনার বিকাশে নাটক যে অন্যতম সেরা মাধ্যম সে কথা ও আবার স্মরণ করান শ্রী ঘোষ।




পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী কেশবচন্দ্র সাহা ও প্রাক্তন বিধায়ক প্রতিমা রজক তাঁদের বক্তব্যে উদয়ন এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন এবং সব সময় পাশে থাকার কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম দর্শনে সন্ধ্যা ৭:১৫ মিনিটে পিন্ডিরা ইলোরা নাট্য দল প্রযোজিত নাটক "ধরা পড়ল চোর" মঞ্চস্থ হয়। নাটক ও নির্মাণ মলয় ঘোষ। দ্বিতীয় দর্শনে রাত্রি ৮.১৫ মিনিটে মঞ্চস্থ হয় উদয়ন প্রযোজিত নাটক "গন্ধজালে", নাটককার মনোজ মিত্র, সম্পাদনা ও প্রয়োগ উজ্জ্বল সাহা। উৎসবের দ্বিতীয় দিন ৮ ই মার্চ রবিবার, প্রথম দর্শনে মঞ্চস্থ হয় নাটক "মাসি" নাটককার শ্রী তাপস মুখোপাধ্যায়, সম্পাদনা ও প্রয়োগ উজ্জ্বল সাহা। দ্বিতীয় দর্শনে রাত্রি ৮.৩০ মিনিটে মঞ্চস্থ হয় কাটোয়া অনুভাবের নাটক "স্মৃতিধর স্যার"। নাট্য উৎসবের দু-দিনই দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উৎসবে মঞ্চস্থ হওয়া নাট্য গুলি দর্শকদের আনন্দ দেয়। সাফল্যের সাথে উদয়ন নাট্য উৎসব ২০২৬ সমাপ্ত হয়।

দমদম ঐচ্ছিক এর ষষ্ঠ অন্তরঙ্গ নাট্য উৎসব

নিজস্ব সংবাদদাতা , থিয়েটার মগজ পত্রিকা :   গত ১৩ ঐ সেপ্টেম্বর theapax এ অনুষ্ঠিত হল দমদম ঐচ্ছিক এর ষষ্ঠ অন্তরঙ্গে নাট্য উৎসব। দলের থিম নিয়ে...