রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা : আড়িয়াদহ নাট্যপীঠ গত ২৮ ও ২৯ শে মার্চ কলকাতার প্রসেনিয়াম আর্ট সেন্টার হলে তাদের বাৎসরিক নাট্যোৎসব ৬ষ্ঠ রঙ্গোৎসব - "নানা রঙের থিয়েটার" -এর আয়োজন করে।এই বছর এই নাট্যোৎসব ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষকে উৎসর্গ করা হয়।গাছে জল দিয়ে এবং ঋত্বিক ঘটকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই উৎসবের শুরু হয়।ঋত্বিক ঘটক জন্ম শতবর্ষ স্মারক বক্তৃতা দেন চলচ্চিত্র সমালোচক দীপঙ্কর ভট্টাচার্য মহাশয়।বিষয় ছিল থিয়েটারের ঋত্বিক।ঋত্বিক ঘটক রচিত বিভিন্ন নাটকের বিবরন এই বক্তৃতায় উঠে আসে,যা উপস্থিত সকল শ্রোতাদের সমৃদ্ধ করে।
প্রথম দিন ছিল আড়িয়াদহ নাট্যপীঠের নাটক সওয়া সের আটা,কলকাতা মিউটের মূকাভিনয় "চিকেন শো" এবং খড়দহ থিয়েটার জোনের নাটক লোক নাট্য গম্ভীরা অবলম্বনে "নানা হে"। দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় আড়িয়াদহ নাট্যপীঠের নাটক "পোকা মাকড়ের কুটুমের" অভিনয়ের মধ্য দিয়ে। তারপর অভিনীত হয় ভদ্রেশ্বর সংলাপের নাটক "রমনী ও কথা",হালিশহর বাংলার সিঞ্চনের নাটক ঠিকানা "ময়না দ্বীপ" ও আড়িয়াদহ নাট্যপীঠের নাটক "কি খবর ?" অন্তরঙ্গ পরিবেশে এই নাটক গুলির অভিনয় দর্শক দের মুগ্ধ করে।


