Wednesday, 8 April 2026

বাদপুর আগামী নাট্যরঙ্গ ২০২৬


 
রাজা দে, কাঁকিনাড়া, থিয়েটার মগজ পত্রিকা : পূর্ব বর্ধমানের অন্যতম নাট্যদল বাদপুর আগামী নাট্যগোষ্ঠী সারাবছর তাদের নিজস্ব সফল নাট্য  প্রযোজনা  রাজ্যের বিভিন্ন প্রান্তে মঞ্চস্থ করে। পাশাপাশি অন্তরঙ্গ নাট্য উৎসব, অঙ্গন নাটকের উৎসব, বিশ্ব নাট্য দিবস পালন, আন্তর্জাতিক ভাষা দিবস পালন নাট্য কর্মশালা  নাটক পাঠের আসর সহ সারাবছর নানা কর্মসূচি পালন  করে এই সংগঠন।  পাশাপাশি প্রতিবছর বিশ্বনাট্য দিবসকে কেন্দ্র করে তিন দিনের নাটক উৎসবের আয়োজন করে বাদপুর আগামী নাট্যগোষ্ঠী। এবছর গত ২৭শে মার্চ বিশ্বনাট্য দিবসের বিশেষ দিনে অঙ্গনে রঙ্গ এই শিরোনাম অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছরের আগামী নাট্যরঙ্গ ২০২৬ শুভ উদ্বোধন হয়. প্রখ্যাত অঙ্গন থিয়েটারের দল বিসর্গ থিয়েটার  রবীন্দ্রনাথ ঠাকুরের  প্রহসন অবলম্বনে প্রযোজিত করে অঙ্গন নাট্য বোকা পাঁঠার জীবন দর্শন।


পরের দিন উৎসবের প্রারম্ভে পশ্চিমবঙ্গ নাট্য একাদেমির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অভি চক্রবর্তী এবং  নাট্য ব্যক্তিত্ব সুদীপ্ত দত্ত  আগামী নাটরঙ্গ ২০২৬ এর শুভ উদ্বোধন করে। এরপর উৎসবের  প্রথম নাটক অশোকনগর নাট্যমুখ প্রযোজিত অভি চক্রবর্তী রচিত নির্দেশিত নাটক  ভারতবর্ষ নাটকটি মঞ্চস্থ হয়। রমাপদ চৌধুরী গল্প অবলম্বনে  এই নাটকে অভিনয় করেন প্রখ্যাত নাট্য শিল্পী  অমিত সাহা। অসাধারণ  অভিনয়  আবহ মঞ্চ আলো আর বুদ্ধিদীপ্ত নির্দেশনায় মঞ্চস্থ  এই নাটক দর্শকদের জয় করে নেয়। ওইদিনের  দ্বিতীয় নাটক মঞ্চস্থ হয় গয়েশপুর সংলাপ প্রযোজিত নাটক গল্প অল্প স্বল্প। নাটক ও নির্দেশনা সুদীপ্ত দত্ত।  মানুষের জীবনের ফিরে ফিরে আসে নষ্টালজিয়া। পুরনো দিনগুলোকে ছোঁয়া তার স্মৃতিচারণ  গুলো, ফিকে হয়ে যাওয়া ভালোলাগা গুলোকে ফিরে ফিরে দেখা, পেতে চাওয়া দুই জীবনের এই নাটক মানুষের মন জয় করে।


এরপর মঞ্চস্থ হয় বিভাস রায়চৌধুরীর কবিতা অবলম্বনে অভি চক্রবর্তী রচিত ও নির্দেশিত  বাদপুর আগামী প্রযোজিত নাটক অ্যাসিড পাথরের কাব্য।জড় বস্তু পাথর, রাসায়নিক পদার্থ অ্যাসিড বা আগুন কে সদর্থক ব্যাবহারের পাশাপাশি সমাজের ক্ষমতাবান প্রভাবশালী  কিভাবে তাদের খারাপ কাজে ব্যবহার করে এবং এই ব্যবহৃত হাওয়ায় ক্ষেত্রে অ্যাসিড পাথরদের  আপত্তির কোন মূল্য থাকে না। কারণ তারা সজীব নয় আপত্তি করার ক্ষমতাও তাদের নেই। তাই তাদেরকে সমাজের ভালো কাজের পরিবর্তে ধ্বংসের কাজে ব্যবহৃত হয়। দ্বিতীয় দিন  ২৯ শে মার্চ এই মঞ্চেই মঞ্চস্থ হয় হালিশহর ইউনিটি মালঞ্চের প্রযোজিত নাটক উজান গাঙে। প্রায় ৩০ বছর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে মঞ্চস্থ হওয়া।জনপ্রিয় নাটক পুনরায় নতুনভাবে নতুন আঙ্গিকে উপস্থাপন  করেছে হালিশহর ইউনিটি মালঞ্চ।মাটির শিল্প লোকশিল্পের যখন নগরে পণ্যে রূপান্তরিত হয় তখন তা শুধুমাত্র বাণিজ্যের বস্তু।গান বিক্রির জন্য যখন বাণিজ্যিক সংস্থা সেটাকে পন্য করে সেই শিল্পের শিল্প সত্তা হারিয়ে যায়। শিল্পী বিভ্রান্ত হয়, মানতে পারেনা তার গানের মূল্য নির্ধারণ হবে বাজারের দাড়িপাল্লায়। বিভ্রান্ত শিল্পী শিল্পের মৌলিকত্ব বাঁচানোর আপ্রান চেষ্টা করে। ব্যার্থ হয়ে আত্মহত্যা করে।এভাবেই এ নাটকের নাটকীয়তার সমাপতন ঘটে।


পরবর্তী নাটক ব্যান্ডেল নান্দনিক প্রযোজিত সমীরণ সমাদ্দার রচিত নির্দেশিত পিঙ্গল পিঞ্জর। সমাজের ঘটে যাওয়া ঘটনা, শাসক শ্রেণির সাধারণের প্রতি অবিচার অন্যায় তা তুলে ধরা সাংবাদিকের অন্যতম কাজ। এ বিষয়ে জনমত গঠন করে  রাষ্ট্রকে সঠিক পথে চালনা করতে সাহায্য করা সংবাদ মাধ্যমের অন্যতম উদ্দেশ্য। কিন্তু গণতন্ত্রের চতুর্থ  স্তম্ভ এই সংবাদ মাধ্যম,  বলা ভালো তাদের সাংবাদিকরা যখন অর্থ লোভে বা ভয়ে ভীতিতে সত্যকে চাপা দেয় বা  সত্যকে উন্মোচিত করতে ভয় পায়, তখন সমাজের পক্ষে তা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এই নাটক সে কথাই বলে। তৃতীয় দর্শনের নাটক ছিল হারানো সুর। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টি বর্ধমান মুক্তমনন স্পীডের  নাট্যটি  মঞ্চস্থ হতে পারল না। অগণিত মানুষের উপস্থিতিতে তিন দিনের এই নাটক উৎসব  সফল আনন্দদায়ক হয়ে ওঠে।

দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস

রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, দত্তপুকুর : গত ৬ই সেপ্টেম্বর রবিবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো "দৃষ্টি...