নিজস্ব সংবাদদাতা, থিয়েটার মগজ পত্রিকা : ২০২৫শের ১৫-ই মার্চ রামরাজাতলা রিলায়েন্স ক্লাব প্রাঙ্গণে অণুনাটকের মাধ্যমে এই নাট্য উৎসবের সূচনা হয়। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার, অভিনেতা , পরিচালক সৌমিত্র বসু ও পশ্চিম বঙ্গ অণুনাটক বিকাশ মঞ্চের যুগ্ম সম্পাদক শ্রী মৃনাল দে ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভাশিস বসু'র দ্বারা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এবং বক্তব্যের মাধ্যমে নাট্য উৎসবটির শুভারম্ভ হয়। ঐবছরে মোট ৬০টি নাট্যদল, ৬০ টি অণুনাটক এবং ছোটো নাটক ১০টি ক্লাবের আন্তরিক সহযোগিতায় তাঁদের দূর্গা মন্ডপে, নাটমন্দিরে, ক্লাব প্রাঙ্গণে, ক্লাবঘরে অনুষ্ঠিত হয়। যার সমাপ্তি অনুষ্ঠান এবং এবছরের -'পাড়ায় পাড়ায় নাট্য উৎসব 'র(২০২৬-২৭ ) নাট্য উৎসবের শুভ সূচনা পর্ব অনুষ্ঠিত হল - ৪-৪-২০২৬ তারিখে হাওড়া ভোলাগিরি কলা মন্দির মঞ্চে। ড: অপূর্ব দে, ড: তরুন প্রধান ও মৃণাল দে'র দ্বারা প্রদীপ প্রজ্জ্বলন ও বক্তব্যের মাধ্যমে- "পাড়ায় পাড়ায় ১০০ নাটক " । এ দিন ৪টি নাট্য দলের ৪ টি নাটকের মঞ্চায়ন হয়। 'হাওড়া থিয়েটার উইংস' নাট্য দলের কর্নধার ও পরিচালক বিপ্লব সরকার জানান- এ বছরও ১০০ টি নাট্য দলকে তাঁদের নাটক মঞ্চস্থ করার জন্য 'পাড়ায় পাড়ায় অণুনাটক ও ছোটো নাটকের উৎসবে' আমন্ত্রণ জানানো হবে। নাটকের প্রচার,প্রসার ও দর্শক বৃদ্ধির পন্থা হিসাবে নাটক নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া এক অভিনব মহতী উদ্যোগ।আজকের সময়ে দাঁড়িয়ে এই কঠিন কাজের গুরু দায়িত্ব হাওড়া থিয়েটার উইংস নিজের কাধে তুলে নিয়েছে।প্রসংশিত উদ্যোগ, থিয়েটার পৌঁছে যাচ্ছে এখন মানুষের কাছে। 'হাওড়া থিয়েটার উইংসে'র প্রত্যেক নাট্যবন্ধুদের জানাই সংগ্রামী অভিনন্দন।
