পুষ্পেন বন্দ্যোপাধ্যায়, থিয়েটার মগজ পত্রিকা : গত ২৯ শে মার্চ কাটোয়ার জনপ্রিয় নাট্যচর্চা কেন্দ্র নাট্য আলাপনের উদ্যোগে কাটোয়া হাসপাতাল পাড়ায় জাগরীর মহড়া কক্ষে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ও সেইসঙ্গে আনুষ্ঠানিক ভাবে নাট্য আলাপনের বর্ষ সংখ্যা ও পিণ্ডীরা ইলোরা নাট্যসংস্থার কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মলয় ঘোষ সম্পাদিত ইলোরা বর্ষকথা গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। চুমকি চক্রবর্তীর উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
বিশ্ব নাট্য দিবস ও তার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন মলয় ঘোষ, জাগরীর সম্পাদক অপূর্ব চক্রবর্তী, কবি ও ছায়া ও বৃত্ত পত্রিকার সম্পাদক তপন দাস, কবিশেখর কালিদাস রায় স্মৃতিরক্ষা কমিটির কর্ণধার কবি গুরু প্রসাদ যশ, মাটিয়ারী ইচ্ছেপাখির কর্ণধার সুজিত দাস, সাংবাদিক পুষ্পেন বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বক্তা অনুষ্ঠানের মূল আয়োজক বাসুদেব সিংহের এহেন উদ্যোগের প্রশংসা করেন। আলোচনার ফাঁকে ফাঁকে গান ও কবিতা পরিবেশন করেন ময়ূখ দাস, তপন দাস সহ অন্যান্যজন। এদিনের অনুষ্ঠানে মলয় ঘোষ সৌমিত্র দাস পুষ্পেন বন্দোপাধ্যায়কে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রক্তবন্ধু জয়দেব দত্ত, নাট্যকর্মী তপন ঠাকুর, শ্যাম রাই সুজিত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সৌরভ দত্ত।

