Thursday, 16 April 2026

শেমুশি নাট্য মিলন মেলা ২০২৬


দুলাল চক্রবর্ত্তী, থিয়েটার মগজ পত্রিকা : হালিশহর বিনোদিনী মঞ্চে গত ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত তিন দিন ধরে ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায়, অনুষ্ঠিত হয়ে গেলো শেমুশি নাট্য মিলন মেলা ২০২৬। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু করেছিলেন পঞ্চ নবীনা অভিনেত্রী, শ্রীমা ভট্টাচার্য, শর্মিলা চ্যাটার্জী, সুজাতা ভট্টাচার্য, মৌমিতা মন্ডল এবং সহেলী সাহা। এই নাটকের অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি দিয়ে নাটকের কথা বলেছিলেন নাট্য আলোচক রঞ্জন গঙ্গোপাধ্যায়, দুলাল চক্রবর্ত্তী এবং দেবাশীষ বন্দোপাধ্যায়। 

এই উৎসবে সবচেয়ে অভিনব একটি সেমিনার হয়েছে। বিষয় ছিলো " বর্তমান প্রজন্মের দৃষ্টিতে থিয়েটারের শিক্ষা এবং ভবিষ্যৎ"। আলোচনা করেছেন এই প্রজন্মের দুই তরুণ সাগ্নিক সরকার ও সত্যব্রত দে এবং দুই তরুণী সহেলী সাহা ও শর্মিলা চ্যাটার্জী। এঁরা সকলেই অভিনেতা ও অভিনেত্রী।

যেহেতু বিশ্ব নাট্য দিবস ছুঁয়েই এই আয়োজন, তাই কিছু সমৃদ্ধ দলের নাটকের সাথেই প্রাসঙ্গিক বাণী পাঠ, নাটকের গান, নৃত্য, আবৃত্তি এবং রবীন্দ্র নৃত্যনাট্য শাপমোচন ইত্যাদি পরিবেশন করা হয়েছিল। শেমুশি সংস্থা অমৃত বিনোদিনী, মধু কবির শেষ সংলাপ এই দুই একক নাটক সহ হে অমৃতা, পাগল হাওয়া ইত্যাদি মঞ্চস্থ করেছিল। এছাড়া কাঁকিনাড়া  কলবিতান, ইছাপুর আলেয়া, হালিশহর ইউনিটি মালঞ্চ, গরিফা নাট্যায়ন, আগরপাড়া কালপুরুষ, আগরপাড়া থিয়েটার পয়েন্ট, চাকদহ কলাকেন্দ্র, নৈহাটি সেমন্তী এবং হালিশহর উত্তরসূরী নাট্যদলের চলতি পাটক গুলি অভিনীত হয়েছিল। শেমুশি একটি যথেষ্ট ছোট নাটকের সংগঠন। কিন্তু বন্ধু দল ইউনিটি মালঞ্চের সাথে আরো অন্যদলের সহায়তায় বছরের বিভিন্ন সময়ে এই ধরনের নাটকের উৎসবের মধ্যেই নিজেদের নাট্য মনস্কতাকে প্রতিপন্ন করে থাকে।

দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস

রাজা দে, থিয়েটার মগজ পত্রিকা, দত্তপুকুর : গত ৬ই সেপ্টেম্বর রবিবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো "দৃষ্টি...